বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মাদানীয়া মাদ্রাসা এতিমখানার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামস্থ এমপি বাড়িতে মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বাদ জোহর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির।
সফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছিত, মাওলানা সামসুল হক সাদী, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ আব্দুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী কামাল উদ্দিন, হাফিজ ক্বারী সেলিম আহমদ, হাজী এলাইছ মিয়া, মাষ্টার মুহিবুর রহমান (বিংরাজ মিয়া), সমছু মিয়া, আব্দুল কদ্দুছ, আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম।
উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ুম জালালাবাদীর অক্লান্ত প্রচেষ্টায় এবং সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় তার পৈত্রিক বসত বাড়িতে উক্ত দ্বিতল ভবন নির্মিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com