শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জের একজনসহ সিলেটে ৯ জন ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের একজনসহ ৯ জন ছিনতাইকারীকে আটক করেছে সিলেটে কোতোয়ালী থানা পুলিশ। গত বুধবার রাত ৮টায় নগরীর শাহী ঈদগাস্থ আল্লাহু চত্তর থেকে তাদেরকে আটক করেন থানা পুলিশ। সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ সঙ্গীয় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল, নগদ টাকা ও ৯ ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো চাকুও উদ্ধার করা হয়। আটককৃতরা হল-বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদের মৃত সুজন মিয়ার ছেলে রিফাত হাসান (২০), সিলেট নগরীর শাহী ঈদগাহের ইলিয়াস হোসেনের ছেলে সাইমান ইসলাম সাব্বির (১৯), নোয়াখালী জেলার মৃত দুলাল আহমের ছেলে সোহেব আহমেদ (১৮), নগরীর খাস্তবীর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জুমেল আহমদ (১৯), শাহী ঈদগাহের মো. আব্দুল আহাদের ছেলে মো. সারোয়ার সিদ্দিকী (২০), দিরাই থানার মধ্যপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শাহ আলম (১৯), কুমিল্লা জেলার লাকসাম থানার আবুল হাসেমের ছেলে নাসির (১৯), হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল মাহমুদপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে হারুনুল ইসলাম (২৯), নেত্রকোনা জেলা আটপাড়া থানার খিলা গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রিমন (৩০)। সিলেট কোতোয়লী মডেল থানার এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com