শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জ শহরে চুরি

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রানকেন্দ্রে দুঃসাহষিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল রাতে সংঘবদ্ধ চোরের দল ২টা অটো রিক্সা ও ৩টি মিশুক গাড়ী গ্যারেজের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সন্দেহভাজন ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। সুত্রে জানা যায়, উপজেলার ছোট শাখোয়া গ্রামের মাওঃ আশরাফ আলীর ছেলে রোমান মিয়া দীর্ঘদিন ধরে শহরের ওসমানী রোডস্থ একটি রিক্সার গ্যারেজ খোলে ব্যবসা করে আসছে। সম্প্রতি সে একটি মামলায় হাজতে গেলে তার আত্মীয় মঈনুল ইসলাম প্রতিদিনের ন্যায় গ্যারেজ খোলে অটো রিক্সা ও মিশুক গুলো ভাড়া দেয় এবং রাতে রিক্সা গুলো গ্যারেজ করে বাড়ি চলে যায়। গত সোমবার (১লা ফের্রুয়ারি ) সকালে গ্যারেজে আসলে ঘরের তালা ভাঙ্গা দেখতে পায়। এক পর্যায়ে দরজা খোলে গ্যারেজের ভিতরে থাকা ২টি অটো রিক্সা ও ৩টি মিশুক দেখতে না পেয়ে সুর চিৎকার করলে আশপাশের লেকজন জড়ো হয়ে ঘটনাটি দেখেন। পরে রোমানের বোন বাদী হয়ে সন্দেহভাজন ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে নবীগঞ্জ থানায় দরখাস্ত দায়ের করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে থানার এসআই শামসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চুরি বৃদ্ধি পেয়েছে। তবে শহরের প্রান কেন্দ্র থেকে একটি গ্যারেজ থেকে ৫টি অটো ও মিশুক রিক্সা চুরির ঘটনায় জনমনে তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com