শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জে জামতলী বাজারে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জামতলী বাজারের অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, গতকাল রবিবার ভোর রাতে ওই বাজারে ব্যবসায়ী সোহেল মিয়ার ভেরাইটিজ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সোহেল মিয়া, লাল মিয়া, ফজলুল হক, আব্দুল হাই ও আব্দুল হকের দোকান মালামালসহ পুড়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ঘটনাস্থল পরির্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, এঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল আগুন থেকে রক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com