শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র জুময়ার খুৎবার সময় ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মসজিদের মুসল্লিগণ সন্তোষ প্রকাশ করেছেন। প্রায় ১ মাস আগে এ উপলক্ষে প্রবীন ব্যবসয়ী আলহাজ্ব আব্দুল হামিদ খানকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি কমিটি গঠন করেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন, সভাপতি হিসেবে নির্বাচিত হন বিগত কমিটির সভাপতি রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ খান, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল অলি ও সহ কোষাধ্যক্ষ খুর্শেদ আলম মোহন। সম্মানীত সদস্যগণ হচ্ছেন, আলহাজ্ব আব্দুল হান্নান আরজু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, আলহাজ্ব কবির মাস্টার, মোঃ মস্তোফা মিয়া, আলহাজ্ব লুৎফুর রহমান, জমসেদ উল্লাহ খান, আলী রহমান মাস্টার, হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু ও মাওলানা মোশাররফ হোসেন। পদাধিকার বলে সদস্যগণ হচ্ছেন, দাতা সদস্য সিরাজুল ইসলাম তহশিলদার, খতিব আল্লামা শায়খ মখলিছুর রহমান ও পেশ ইমাম মাওলানা বাহার উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com