মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ভোর রাতে রক্তাক্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৫৪০ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কে পার্শ্ব থেকে মোঃ আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর-রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের পাশ্ব থেকে লাশ উদ্ধার করা হয়। আলমগীর মিয়া উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের বড় বাড়ির মৃত আবুল কালাম আজাদের বড় ছেলে। জানাযায়, বৃহস্পতিবার ভোর রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের সড়কের পার্শ্বে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সামছুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহটি উদ্ধার করেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। পরে মৃতদেহটি আলমগীর মিয়ার বলে শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। নিহত মোঃ আলমগীর মিয়ার ভাই রুনেল মিয়া বলেন- বেগমপুর গ্রামে একটি বাড়িতে আমার ভাই প্রতিদিন আসা-যাওয়া করতেন। ওই দিন রাতে তিনি ওই বাড়িতে যান। আমার ভাইকে হত্যা করে মৃতদেহটি রাস্তায় ফেলে রাখা হয়। এঘটনার আমি বিচার চাই। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান- মৃতদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরণ করা হয়েছে, ময়না তদন্তের পর আলমগীরকে হত্যা করা হয়েছে কী না তা পরিষ্কার ভাবে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com