বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ স্বর্ণ-রোপ্য ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ স্বর্ণ-রোপ্য ব্যবসায়ী সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাত ৮টায় বগলা বাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সমীর চন্দ্র বণিককে আহবায়ক ও বিজয় বণিক দ্বিজুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এর আগে সাবেক কমিটির সভাপতি স্বদীপ কুমার বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিশির চন্দ্র বণিকের পরিচালনায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
নয়া আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, স্বদীপ কুমার বণিক, শিশির চন্দ্র বণিক, নেপাল চন্দ্র বণিক, নৃপেন্দ্র চন্দ্র দেব, লিটন চন্দ্র বণিক, সৌরভ বণিক, উত্তম বণিক, মোঃ আলতানী ও ঝন্টু দেব। নতুন কমিটি গঠনের পর হবিগঞ্জ স্বর্ণ-রোপ্য ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে ব্যবসায়ীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় দায়িত্ব গ্রহণকারী নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com