বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শাখার উদ্যোগে শহরের উপকণ্ঠে ছোট বহুলা রোডে একটি মাদ্রাসা, এতিমখানা ও স্থানীয় বাসিন্দাগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামি ব্যাংকের ম্যানেজার জনাব মাহবুবুর রহমান জাহান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর সভাপতি জনতা ব্যাংক ম্যানেজার মোঃ মর্তুজ আলী, সাধারণ সম্পাদক কৃষি ব্যাংক অফিসার মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার টিএসএন সেলিম সিদ্দিকী, উপদেষ্টা আজীবন সদস্য ফরিদ উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
এছাড়া শাহজালাল ইসলামি ব্যাংকের কর্মকর্তা অহিনুর রহমান চৌধুরী রাজীব, সৈয়দ এনামুল হক জুনেদ, সৈয়দ আলী আশরাফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com