বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫৮৪ বা পড়া হয়েছে

সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গত শনিবার অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করায় প্রিয় নবীগঞ্জ পৌরবাসীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানীত পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যে ঋণে আবদ্ধ করেছেন সে ঋণ পরিশোধ করার সামর্থ আমার নেই। সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভয়-ভীতিমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় প্রশাসন ও নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সঠিকভাবে দায়িত্ব পালন করায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোয় আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি। আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী
নবনির্বাচিত মেয়র
নবীগঞ্জ পৌরসভা
হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com