শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে মার্কেটের কর্মচারীকে প্রাণের মারার হুমকি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রসূলগঞ্জ বাজারে কাশেম মার্কেটের কেয়ার টেকার কাজল মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। মার্কেট থেকে বিতাড়িত ব্যবসায়ী আরজান উদ্দিন এ হামলার ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে কাজল মিয়া নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, মার্কেটের মালিক হরিনগর গ্রামের মৃত হাজী আব্দুল মন্নাফের পুত্র কাশেম লন্ডনে থাকার সুবাদে রসূলগঞ্জ বাজারে কাশেম মার্কেটের দেখা শুনা করেন কাজল মিয়া। ওই মার্কেটে দোকান ভাড়া নিয়ে কাচা মালের ব্যবসা করতেন আরজান উদ্দিন। কিন্তু আরজান উদ্দিন ভাড়া প্রদানে গড়িমসি ও খারাপ আচরণ করায় তাকে মার্কেট থেকে বিতাড়িত করা হয়। এতে মার্কেটের কেয়ার টেকার কাজল মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠে আরজান উদ্দিন। এর জের ধরেই গত ১০ জানুয়ারি সকাল ১০টার দিকে আরজান উদ্দিনের নেতৃত্বে লোকজন কাজল মিয়াকে গালিগালাজ ও দেশীয় অস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় কাজলের সুর চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করেন। এ সময় আরজান উদ্দিন মামলা মোকদ্দমা করলে কাজল মিয়াসহ তার পরিবারের লোকজনকে হত্যার হুমকী প্রদান করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আজিজুর রহমান অভিযোগ পেয়েছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com