বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে ৪ গাঁজা সেবীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৪ গাঁজা সেবনকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যম্যমান আদলত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-সদরের পাড়াগাও গ্রামের মৃত আনজব উল্বার ছেলে গিয়াস উদ্দিন (৪০), বুদিয়া উল্বার ছেলে হানু মিয়া (৪৫), মনাফ উল্বার ছেলে আবু জাহের (৪২) ও জাতুকর্ন পাড়া গ্রামের হাজ্বী গোলাপ উল্বার ছেলে আব্দুল হাই (৪০)। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে বানিয়াচং থানার এসআই ধর্মজিৎ সিংহের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাড়াগাও গ্রামের গিয়াস উদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় উল্লেখিত ৪জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গতকাল থানা পুলিশের মাধ্যমে দুপুর ২টার দিকে তাদের উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন তাদেরকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com