বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর পৌর নির্বাচন আজ

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আজ অনুষ্ঠিত হচ্ছে মাধবপুর পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১৫ হাজার ৯৮৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত (নৌকা), বিএনপি মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান মানিক (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী এস.এম মুসলিম (মগ) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১নং ওয়ার্ডে গোলাপ খাঁন, আফজাল মিয়া ও আবুল কাশেম চৌধুরী। ২নং ওয়ার্ডে আব্দুল হাকিম, শাহজাহান চৌধুরী টিটু , মোঃ জাহাঙ্গীর মিয়া ও হরিদাস রায়। ৩নং ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন, আলমগীর কবির, মোঃ ফরহাদ খান, সামসুল আলম ও বিল্লাল হোসেন। ৪নং ওয়ার্ডে আবুল বাশার, মোঃ মনিরউদ্দিন পাঠান ও সামসুল আলম পাঠান। ৫নং ওয়ার্ডে মোঃ লাল মিয়া, মোহাম্মদ মোবারক উল্লাহ, আব্দুল আউয়াল, মোঃ জাহের মিয়া ও পংকজ ভট্টাচার্য্য। ৬নং ওয়ার্ডে বিশ্বজিত চন্দ্র দাস, সুরঞ্জন পাল ও পরিমল চন্দ্র দাস। ৭নং ওয়ার্ডে অজিত কুমার পাল, মোঃ আবুল খায়ের, শেখ জহিরুল ইসলাম, কেশব লাল বণিক, বাবুল মিয়া ও পরিতোষ পাল। ৮নং ওয়ার্ডে বিমল চন্দ্র ঋষি ও বকুল চন্দ্র ঋষি। ৯নং ওয়ার্ডে মোঃ দুলাল খাঁ, হিরা লাল সরকার, মোঃ সেলিম মিয়া, মিনহাজ মিয়া ও সুমন ভট্টাচার্য্য।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ সাহা বানু ও মোছাঃ সালমা আক্তার। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ইশরাত জাহান ডলি ও মনি রানী দাস। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে স্বপ্না পাল ও রোজিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পর্যাপ্ত আনসার, পুলিশ, বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com