রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মায়ার টানে বানিয়াচং ঘুরে গেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মশিউর রহমান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বি.এম মশিউর রহমান। এক সময় বানিয়াচংয়ের এসিল্যান্ড ছিলেন। বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা), প্রধান কার্যালয় ঢাকায় কর্মরত। হবিগঞ্জে “খাদ্যের নিরাপত্তা” বিষয়ক এক সেমিনারে এসেছিলেন মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে অতিথি হয়ে। পূর্ববর্তী কর্মস্থল বানিয়াচং দেখার মায়া ছাড়তে পারেননি। তাই গতকাল এক ফাঁকে এসে ঐতিহাসিক সাগর দিঘীসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও রাস্তা-ঘাট ঘুরে দেখেন। পরে ভূমি অফিসে গিয়ে অফিসের স্টাফসহ এলাকার পরিচিতজনদের খোঁজে বের করে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক মাস্টার, বানিয়াচং প্রেসক্লাবের ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খান, মানবজমিন’র উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, এটিও হাসিবুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান ইমরান মিয়া, বাউল আঃ ছাত্তার, বাউল মুজাহিদ আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বি.এম মশিউর রহমান বানিয়াচংয়ের এসিল্যান্ড থাকাকালে সুনামের সাথে দায়িত্ব পালন ছাড়াও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকার সর্বমহলে নন্দিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com