বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ হাসপাতাল এলাকার ৩ ফার্মেসীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে হাসপাতাল এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৩ ফার্মেসির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আধুনিক সদর হাসপাতাল এলাকায় অবস্থিত বানিয়াচং ফার্মেসীকে ৭ হাজার টাকা, অন্য একটি ফামের্সীকে ২ হাজার টাকা, সাদিয়া ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হবিগঞ্জ সদর থানার পুলিশ অভিযানে সহায়তা করে। হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা বিক্রির দায়ে এসব ফামের্সীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com