বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকায় বাস পুরানো মামলায় মিয়া মোঃ ইলিয়াছের জামিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি, রিচি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও হবিগঞ্জ পৌরসভায় সম্ভাব্য ধানের শীষের মেয়র প্রার্থী মিয়া মোঃ ইলিয়াছ ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বাস পুরানো মামলায় জামিন লাভ করেছেন। গতকাল বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তার এক মাসের আগাম জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম। আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “জামিনের মেয়াদ শেষে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।”
গত বছর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ হয়। সেদিন ঢাকার বিভিন্ন স্থানে ১১টি বাস পোড়ানো হয়। মতিঝিল থানায় দায়েরকৃত বাস পুরানোর একটি মামলায় মিয়া মোঃ ইলিয়াছকে আসামী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com