বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্র জমিয়ত জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ এর উদ্যোগে জামিয়ার উন্নতি ও অগ্রগতির রুপকার, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন, শায়খুল হাদীস ওয়াত তাফসীর আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা গতকাল বুধবার বাদ যোহর জামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জামিয়ার সুনামধন্য শায়খূল হাদীস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম (কালাঞ্জুরী) দা.বা.র সভাপতিত্বে এবং হাফিজ ফাহিম হাসান ও মাহমুদুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসরুরুল হক দা.বা.।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব শামছুল হুদা, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ মাওলানা তাফহিমুল হক ক্বাসেমী, জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুর রশিদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মহি উদ্দিন, শিা সচিব মাওলানা তাজ উদ্দীন আল হাবিবী, মাওলানা সাজ্জাদ হুসাইন, জেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা শিব্বীর আহমেদ, প্রচার সম্পাদক ডা. আব্দুল করিম আজহার, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা বশির আহমদ, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান সহ জামিয়ার শিক্ষকবৃন্দ ও হুজুরের ভক্তবৃন্দ। সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হাফিজ মাওলানা মাসরুরুল হক। আলোচনা সভায় বক্তারা আল্লামা হবিগঞ্জী রহ. বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে আবেগাপ্লুুত হয়ে পড়েন। তারা বলেন তিনি ছিলেন একাধারে বিজ্ঞ আলেম, সমাজ সংস্কারক, দেশপ্রেমী রাজনীতিবিদ। তাঁর অকান্ত পরিশ্রমে গড়ে তুলেছিলেন এই জামিয়া। তিনি শুধু বাংলাদেশেই নয়, ছিলেন সমগ্র মুসলিম উম্মাহর দরদী রাহবার। গড়ে তুলেছেন উমেদনগর মাদ্রাসাসহ অসংখ্য মাদ্রাসা, মসজিদ, খানকা, সবাহী মক্তব ও উন্নয়নমূলক সংগঠন। শেষে তাঁর দারাজাত বুলন্দী কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com