বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বাস- ট্রাক-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ॥ ২৫ জন যাত্রী আহত ॥ দীর্ঘ যানজট

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৩২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের কাঠালতলী নামক স্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটর সাইকেলও ট্রাকের পিছনে এসে ধাক্কা লাগে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে বাস-ট্রাক-মোটর সাইকেলের ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সাভির্স এর কর্মীর আরিফুল ইসলাম (স্টেশন অফিস নেতৃত্বে আলামিন (ফায়ারম্যান) হাবিবুল্লাহ (ফায়ারম্যান), জুয়েল (ফায়ারম্যান) শফিক (ফায়ারম্যান) ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com