বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে শ্বশুরবাড়ী থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে প্রভাত মিয়া (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রভাত মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিরাজ মিয়ার পুত্র। স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রভাত মিয়া গত বৃহস্পতিবার তার শ্বশুরবাড়িতে গিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যান। গতকাল শুক্রবার অনেক বেলা হয়ে গেলেও দরজা না খুললে তার শ্বশুরবাড়ির লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেন। এ সময় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, বেশ কিছুদিন ধরে প্রভাত মিয়ার স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। এ ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না। স্ত্রী ঢাকায় চাকরি করেন। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com