বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গণপূর্ত বিভাগের পিয়ন মতিনের জাল সনদে চাকুরী ॥ তদন্ত প্রয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গণপুর্ত বিভাগের সাবেক পিয়ন মোঃ আব্দুল মতিন জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মরত বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের মৃত উলফত উল্লাহর পুত্র মোঃ আব্দুল মতিন প্রায় ২৫/৩০ বছর পূর্বে ৮ম শ্রেণি পাস সার্টিফিকেট দিয়ে হবিগঞ্জ গণপূর্ত বিভাগে চাকুরীতে যোগদান করেন। তিনি সদর উপজেলার সুকড়িপাড়া হাইস্কুল থেকে ৮ম শ্রেণী পাস যে সনদটি প্রদান করেছে তা জাল বলে জানা গেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক জানান সার্টিফিকেটটি ওই স্কুল থেকে ইস্যু করা হয়নি।
সূত্র মতে, আব্দুল মতিনকে অফিসের তথ্য পাচারের অভিযোগে বেশ কয়েক বার শোকজ নোটিশ করা হয়। পরে তাকে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগে বদলী করা হয়। একই অপরাধে গত ২২ জুন তাকে পুনরায় সুনামগঞ্জ বদলী করা হয়। এই আব্দুল মতিনের তথ্য ফাঁস ও জাল সনদ নিয়ে অন্যান্য কর্মচারীদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবার একটাই প্রশ্ন ভূয়া সনদ দিয়ে চাকুরী করে সরকারের লাখ লাখ টাকার কি হবে? সচেতন মহল আব্দুল মতিনের সার্টিফিকেটটি যাচাই করে অবৈধভাবে গ্রহনকৃত বেতন সরকারী কোষাগারে ফেরত সহ তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবি সচেতন মহলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com