মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চাপে কমলো হবিগঞ্জ ও শ্রীমঙ্গল রুটের বিআরটিসি বাসের সংখ্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট, সিলেট-শ্রীমঙ্গল সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন পরও পরিবহন শ্রমিকদের চাপে বাস সংখ্যা কমানো হয়েছে। প্রতিদিন উভয় রুটে ৬টি করে বাস চলাচলের কথা থাকলেও বর্তমানে শ্রমিকদের চাপে সেটিকে তিনটি করে করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বলেন, ‘সভায় বিআরটিসির কয়টি বাস সিলেট টু হবিগঞ্জ ও সিলেট টু শ্রীমঙ্গল চলাচল করবে সে ব্যাপারে কোন সিদ্ধান্তে আসতে না পারায় বিভাগীয় কমিশনার এর পরবর্তীতে মোবাইলে জানাবেন বলে আমাদের আশ্বস্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত দেন যে- উভয় রুটে তিনটি করে বিআরটিসি বাস চলাচল করবে।’
উল্লেখ্য গত ২২ ডিসেম্বর সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে প্রতিদিন ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে। সবগুলো বাসেই শীততাপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা রয়েছে।
এদিকে উদ্বোধনের দিন থেকেই এই দুই রুটে বিআরটিসির বাস চলাচলে আপত্তি জানিয়ে আসছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এরপর রবিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট থেকে শ্রীমঙ্গলগামী বিআরটিসির একটি বাস নানা বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছলেও সকাল সাড়ে নয়টায় হবিগঞ্জের উদ্দেশ্যে আরও একটি বাস ছাড়তে গিয়ে ঘটে বিপত্তি। এমনকি বাসটি ছাড়ার প্রাক্কালে সাধারণ পরিবহন শ্রমিক নেতারা এতে বাধা দেন। এসময় বিআরটিসির কাউন্টারে হামলা চালিয়ে ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলীকেও লাঞ্ছিত করে তারা। বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ; এ সময় পরিবহন শ্রমিকরা তাদের একটি ল্যাপটপ ও নগদ সাড়ে ১২ হাজার টাকাও নিয়ে যায়।
ওই ঘটনার পর থেকেই চলে বিআরটিসি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠক শেষে সমঝোতার পথে হেঁটেছে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com