বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা ও আংশিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে ইয়াসিন আরাফাত রানা। এ সময় ফলের দোকানি রাস্তার উপরে পসরা সাজিয়ে দখল করে চৌকি বিছিয়ে রাখা, চায়ের দোকানি চুলা রাস্তার উপরে রাখা, হোটেলের চুলা রাস্তায় রাখে জনসাধারণের প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও বিভিন্ন অপরাধের কারনে ৫টি দোকান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে রাস্তা থেকে সকল ধরণের গণ উপদ্রব অপসারণ করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা জানান, ভবিষ্যতে আবারো এই ধরণের কর্মকান্ডে লিপ্ত হলে তাদেরকে আরো কঠিন শাস্তির আওতায় আনা হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে সহযোগিতা করে লাখাই থানার এক দল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com