শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সিলেটে ডাকজা পরিবহণ ধর্মঘট ৬০ ঘণ্টা পর স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে ডাকজা পরিবহণ ধর্মঘট ৬০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত ধর্মঘট পালনের কথা ছিল। বড়দিন ও শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা মানুষের কথা চিন্তা করে ১২ ঘন্টা আগেই তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ।
তিনি জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও মাজার জিয়ারতে আসা মানুষের কথা চিন্তা করে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
সিলেটে সকল পাথর কোয়ারি চালুর দাবিতে মঙ্গলবার ভোর ৬ টা থেকে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট পালন শুরু করে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। আদালতের নির্দেশে সরকার কোয়ারি বন্ধ করার পর এই ধর্মঘট আহবান করে তারা।
এই ধর্মঘটের ফলে তিনদিন ধরে চরম দূর্ভোগে পড়েন সিলেটবাসীর সাথে হবিগঞ্জবাসীও। পরিবহন ধর্মঘটের ফলে সিলেটের সঙ্গে দূরপাল্লার বাস যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এমনকি বিআরটিসি বাস চলাচলেও বাধা দেয় ধর্মঘট আহ্বানকারীরা। ধর্মঘট স্থগিতের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে গত মঙ্গলবার সকাল থেকে তিনদিনের ধর্মঘট শুরু করে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পাথর ব্যবসায়ী মালিক ঐক্য পরিষদ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভাছড়া এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এর আগে ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।
সরকারের নিষেধাজ্ঞার পর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছেন পাথর ব্যবসায়ীরা। পরে আন্দোলনে তাঁদের সঙ্গে যুক্ত হন পরিবহণ ব্যবসায়ীরা। একাধিক বিক্ষোভ-সমাবেশ করার পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট ডাকা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com