সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা মুখোমুখি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পাল্টাপাল্টি মিছিল দেয়াকে কেন্দ্র করে যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এ সময় উভয় পক্ষে মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা জেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তিনি চলে যান।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান জানান, শায়েস্তাগঞ্জে সাবেক এমপি কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভের প্রস্তুতি নিলে যুবলীগ পাল্টা অবস্থান নেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সভায় সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার বক্তৃতা দেয়ার সময় একদল যুবকের হট্টগোল সৃষ্টি ও তাকে লাঞ্ছিত করার চেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল আহ্বান করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ জন্য তারা জেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। এ খবর পেয়ে পাল্টা মিছিল করার প্রস্তুতি নেয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। তারা অবস্থান নেয় জেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা চত্ত্বরে। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে ডাকাডাকি শুরু করে। তখন তাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু কোন পক্ষই পিছু হটেনি। শেষ পর্যন্ত সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সন্ধ্যা সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com