শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চাঁদাবাজি মামলায় নিজামপুর ইউপি চেয়ারম্যানসহ ৫ জন কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আসামীকে কারাগারে প্রেরণ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত। বুধবার দুপুরে আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক সুলতান উল্ল্যা আহমেদ প্রধান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন, সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, মোঃ বাবুল মিয়া, মানিক মিয়া, তাহির মিয়া ও বাচ্চু মিয়া।
জানা যায়, গত ৬ আগষ্ট দরিয়াপুর গ্রামের ঠিকাদার আক্কাছ আলী বাদি হয়ে চেয়ারম্যান তাজ উদ্দিন, বাচ্চু মিয়া, তাহির মিয়া, কিতাব আলী, মানিক মিয়া ও তাজুল মিয়াসহ কয়েকজনকে আসামী করে ২ লাখ টাকা ছিনতাই ও ১০ লাখ টাকা চাদাদাজির অভিযোগ এনেহবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com