বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪১৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাচাইয়ে মেয়র পদে ৩ জনের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীগঞ্জ উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তার মনোনয়ন পত্রের সাথে ১০০ জন ভোটারের সমর্থন স্বাক্ষর সম্মেলিত কাগজে ১ জন ভোটারের হাল নাগাদ ভোটার তালিকায় নাম খুজে পাওয়া যাননি। আপিল করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুমন। মঙ্গলবার সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করেন নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। তিনি জানান,নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী নিজেদের মনোনয়ন দাখিল করেন। যাচাই বাচাইয়ে মেয়র পদে ৩ জনের মধ্যে ছাবির আহমেদ ও রাহেল চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এবং মেয়র প্রার্থী সুমনের প্রার্থীতা অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে। তার মনোনয়ন পত্রে সুপারিশকারী ১০০ জন ভোটারের মধ্যে একজন ভোটার লিষ্ট নাম না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন দাখিল করেন। তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। তবে আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে মাহবুবুল আলম সুমন বলেন, এটা তেমন কোনো সমস্যা নয়, আমি মনোনয়ন পত্র বৈধতা চেয়ে আপিল করব। এর আগে রােববার (২০ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিজেদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন । নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com