বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-রুদ্রগ্রাম আঞ্চলিক সড়কের বিজনা ব্রীজের নিকটতম স্থানে বেপরোয়া গতির টমটম গাড়ির ধাক্কায় মাইশা আক্তার নামের আড়াই বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সাকাল সাড়ে ১১ টায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের রুদ্রগ্রাম রোডের চানপুর-কামিরাই রোডে বেটারি চালিত দ্রুতগতির টমটমের ধাক্কায় কামিরাই গ্রামের কছরু মিয়ার আড়াই বছরের শিশু কন্যা মাইশা আক্তারের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময় উত্তেজিত জনতা টমটমকে আটক করে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় জনতা নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানার সাব-ইন্সপেক্টর মোঃ শাহীন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন। নিহত মাইশার সুরতহাল রির্পোট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com