বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেম্বার আটক

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাব উদ্দিন (৪০) নামের এক মেম্বারকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শান্তিপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ও মিরকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, ইটনা গ্রামের সেলিম মিয়ার মা সুফিয়া বেগম ও তার বোন আকলিমা উমেদনগর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে কাজ করে জীবিকা নির্বাহ করে। গত কয়েকদিন আগে সেলিমের কন্যা (১৩) তার ফুফুর বাসায় তার দাদিকে নিয়ে বেড়াতে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাহাব উদ্দিন তাদের বাসায় আসে এবং ৫শ টাকা দিয়ে কিশোরীর দাদি সুফিয়া বেগমকে বিস্কুট ও সিগারেট এবং জুস আনতে দোকানে পাঠায়। এ সুযোগে লম্পট মেম্বার ঘরে থাকা ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন মেম্বারকে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কিশোরীর ফুফু আকলিমা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি মাসুক আলী জানান, ধর্ষণের অভিযোগে মেম্বারকে আটক করা হয়েছে। আজ শনিবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য প্রেরণ করা হতে পারে এবং মেম্বারকেও আদালতে প্রেরণ করা হবে। ওই কিশোরীর ফুফু আকলিমা জানান, মেম্বার দীর্ঘদিন ধরে নারী ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার কারণে তারা এলাকা থেকে বিতাড়িত হয়ে হবিগঞ্জ এসে বসবাস করছেন। আটক মেম্বার জানান, সামনে নির্বাচনে তাকে হেয় করতে ফাঁসানো হয়েছে। উল্লেখিতরা তার আত্মীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com