বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শেখ ফজলে ফাহিমকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। গতকাল বিকালে ঢাকাস্থ এফবিসিসিআই ভবনে তাকে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেখ ফজলে ফাহিমকে মোতাচ্ছিরুল ইসলামকেও অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ডিরেক্টর সজিব রায় ও টিটু, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের লিগ্যাল এডভাইজার এডঃ নিলান্দ্রী শেখর টিটু সহ এফবিসিসিআই নেতৃবৃন্দ। শেখ ফাহিম মোতাচ্ছিরুল ইসলামকে উদ্দশ্যে করে বলেন, কর্মেই সফলতা এনে দেয়। সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনি আপনার যোগ্যতা প্রমান করেছেন। তিনি বলেন, আমার বিশ্বাস, আপনি এই সম্মানের ধারাবাহিকতা রক্ষা করে একদিন দেশের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com