বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বঙ্গবন্ধুর ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জের সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জের সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ শহরের কালেক্টরেট প্রাঙ্গণে বিচার বিভাগ ও জেলা প্রশাসনসহ সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, হালিম উল্ল্যা চৌধুরী, সুদীপ্ত দাস, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও সরকারি বৃন্দাবন কলেজের অধ্য দেওয়ান জামাল উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের অস্তিত্ব এবং স্বাধীনতার বিমূর্ত প্রতীক। আমাদেরকে জাতির পিতার অনুভূতি হৃদয়ে ধারণ করতে হবে। আমরা জাতির পিতার সামান্য অসম্মান করতে দিব না। কেউ যদি সামান্য অসম্মানের চেষ্টা করে তাহলে আমরা এর দাতভাঙ্গা জবাব দিব। এ ছাড়াও সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com