মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তাফসীরুল কোরআন সুন্নী সম্মেলনে এমপি আবু জাহির ॥ করোনা ভাইরাস থেকে বাঁচতে সর্বত্র মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, করোনাভাইরাসের সংক্রমন এখনও শেষ হয়নি। এ ব্যাপারে উদাসীন হলে চলবে না। সংক্রমন থেকে বাঁচতে সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিতের কোন বিকল্প নেই।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভার দণি মোহনপুর সুন্নী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আবু জাহির বলেন, যুব সমাজ হচ্ছে আমাদের শক্তি। এদেরকে ধর্মীয় অনুশাসনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে তারা অপরাধ থেকে দূরে থাকবে এবং নিজে, নিজের পরিবার ও দেশকে এগিয়ে নিতে কাজ করবে।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের জায়গা নেই। কিন্তু কিছু বিপথগামী লোক ইসলামের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃংখলা ছড়াতে চায়। এরা ইসলামের শত্রু, সমাজের শত্রু। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তখন তিনি তাফসীরুল কোরআন সুন্নী মহা সম্মেলন আয়োজনের জন্য দক্ষিণ মোহনপুর সুন্নী যুব সংঘকে ধন্যবাদ জানান।
সম্মেলনে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বি-বাড়িয়া ফয়জিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী। তিনি কবর সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তাফসীর পেশ করেন। সম্মেলনস্থলে বিভিন্ন স্থান থেকে আসা দুই সহশ্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী করোনা ভাইরাস পরিস্থিতিতে এমপি আবু জাহির এর সচেতনতামূলক কর্মকান্ড ও তাঁর রাজনৈতিক কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেছেন।
তাফসীরুল কোরআন মহা সম্মেলনে সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান আউলিয়া মিয়া আল ক্বাদরী। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন ও মাওলানা আব্দুল মুকিত। সম্মেলন পরিচালনা করেছেন নবীগঞ্জ সরকারি কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক শাহ ফুয়াদ ইমাম শোয়েব। সন্ধ্যায় এমপি আবু জাহির সম্মেলনস্থলে পৌঁছলে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com