মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ট্রাফিকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ট্রাকের বিরুদ্ধে মামলা দেয়ায় প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ট্রাক চালক ও শ্রমিকরা। পরে শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ট্রাক চালক ও শ্রমিকদের অভিযোগ প্রায়ই কোর্ট স্টেশন ও নতুন স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কে কতিপয় ট্রাফিক উৎপেতে থাকে এবং বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের হয়রানি করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নতুন স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কে বেশ কয়েকটি ট্রাক আটকানো হয় এবং এক ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এরই প্রতিবাদে শ্রমিকরা ওই সড়কে টায়ার জ¦ালিয়ে অবরোধ করে রাখেন। এতে ওই সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর ও শ্রমিক নেতা সজিব আলী ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি শান্ত করেন।
চালকদের অভিযোগ, একটু ফাঁকফোকর পেলেই কতিপয় ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে। এ সব বন্ধ না হলে তারা আরও কঠিন কর্মসূচি দিবেন। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। গতকালও অন্যদের কাগজপত্র সঠিক থাকায় একটির বিরুদ্ধে মামলা দেয়া হয়। শ্রমিক নেতা সজিব আলী বলেন, ঘটনা শুনার সাথে সাথেই গিয়ে পরিস্থিতি শান্ত করি। প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com