মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেস চৌধুরীর পিতা আজিজুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় সংবাদপত্র ‘সাপ্তাহিক প্রেক্ষিত’ এর প্রথম প্রধান সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাবেক মন্ত্রী এম মোখলেসুর রহমান চৌধুরীর পিতা। মরহুম আজিজুর রহমান চৌধুরী পবিত্র হজব্রত পালন শেষে দেশে প্রত্যাবর্তনের এক বছরের মধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০০১ সালের ১০ ডিসেম্বর ২৫ রমজান ইন্তেকাল করেন। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারার প্রথম সমাজপতি এ আর চৌধুরী কাটিহারা পারিবারিক কবরস্থানে শায়িত রয়েছেন। সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী ১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন টি এস্টেটে ম্যানেজার ও ‘হেড টিলা বাবু’ ছিলেন। পরবর্তীতে বিদ্যোৎসাহী এ আর চৌধুরী এলাকায় স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ লাখাই উপজেলা সদর দপ্তর স্থাপন, হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগের উন্নয়ন, হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল রাস্তাসহ বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও বিদ্যুতায়নে ব্যাপক অবদান রাখেন। জীবদ্দশায় তিনি বামৈ মডেল হাই স্কুলের গভর্নিং বডি, কাটিহারা জামে মসজিদে ও বামৈ কাটিহারা সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্য ছিলেন। আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী ফাউন্ডেশন দুঃস্থদের সহায়তা এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দিয়ে আসছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় কাটিহারার বাড?িতে এবং ঢাকা, সিলেট ও ল-নের বিভিন্ন জামে মসজিদে দোয়া মাহফিল ও মরহুমের কবর জিয়ারত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com