সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক পেলেন আলম ফুড-এর স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল আলম মামুন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশন রোডস্থ আলম ফুড এর স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল আলম মামুনকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’২০ উদাযপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিলেট কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হল রুমে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারীর ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রা: সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ আহসানুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com