মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তুচ্ছ ঘটনা নিয়ে দাঙ্গা হাঙ্গামা কোন সভ্য সমাজের কাজ নয় -পুলিশ সুপার

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। দাঙ্গা হাঙ্গামা কখনও সমাজে শান্তি এনে দিতে পারবে না। যে কোন বিষয়ে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে দাঙ্গায় লিপ্ত হয়ে আমরা কাকে আঘাত করছি। এটা কখনও আমাদের মাথায় আসে না, যাকে আঘাত করছি, সে আমার ভাই অথবা আমাদের প্রতিবেশী। আপনার বিপদে আপদে প্রথমে আপনার ভাই অথবা আপনার প্রতিবেশী এগিয়ে আসবে। অথচ সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমরা একে অপরের শুত্রু হয়ে যাচ্ছি। এটা কখনও কাম্য হতে পারে না। গতকাল বিকাল ৫টায় বানিয়াচং সদরের কালিদাসটেকায় সংঘর্ষে নিহত বৃদ্ধা সবজান বিবি হত্যার স্থান পরিদর্শনকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, এসআই আব্দুস ছাত্তার। পুলিশ সুপার নিহত সবজান বিবির স্বজনদের শান্তনা দিয়ে বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনায় জড়িত নয় এমন কোন লোককে হয়রানীর হয়রানী করা হবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হন বৃদ্ধা সবজান বিবি। তিনি তার মেয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com