ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের বিআরটিসি বাসের চাপায় দুটি সিএনজি দুমড়ে মুছড়ে গেছে। বাস চাপার সাথে একটি স্বপ্নের মৃত্যু হয়েছে। অসুস্থ্য মা বাবাকে শেষ দেখা হলো না সমিরুন ও তার শিশু মারিয়ার। তার সাথে মারা গেছে নব বিবাহিতা দেবরের স্ত্রী হালিমা বেগমও। তারা নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া গ্রাম থেকে পানিউমদা বাবার বাড়ি যাচ্ছিলেন। ফুটফুটে শিশু বায়না ধরে নানার বাড়ি যাবে। সেই আশা পুরন করতে একটি সিএনজি নিয়ে বাবার বাড়ি রওয়ানা হন সমিরুন। এসব কথা বলে র্মুচা যাচ্ছিলেন মৃত সমিরুনের স্বামী আবু তাহের। নব বিবাহিত আনু মিয়া স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ শত শত লোককে পাড়ি কেটে সোজা গাড়ির নীচে চলে যান। তখন তাকে আইনশৃংখলা বাহিনীর লোক জন ধরে নিয়ে আসেন। চিৎকার করে কান্না করছিলেন। বলেন আমার বউ ও ভাতিজি মারিয়া বললো আসছি। মারিয়া বলে চাচ্চু আসছি। এর কিছুক্ষন পরেই আসেন আবু তাহের। চিৎকার করে কান্না করছিলেন। তিনি বলেন, সকালে থেকে শিশু মারিয়া নানা নানিকে দেখার জন্য বায়না ধরে। সেই বায়না মিঠাতেই তার স্ত্রী সমিরুন নেছা বিকালে একটি সিএনজি অটোরিক্সা করে বাবার বাড়ি রওয়ানা হন। আসার সময় শিশু মারিয়া বাবাকে একটি আদর দিয়ে চলে আসে। স্ত্রী বলে রান্না করে রেখেছি খেয়ে নিও। সেই রান্না করা ভাত খাবার আগেই তার কাছে খবর আসে সিএনজি এক্সিডেন্ট হয়েছে। তখনও জানতো না তার মেয়ে সন্তান ও ভাইয়ে বউ মারা গেছে। ঘটনাস্থলে এসে দেখে স্ত্রী সন্তানের লাশ। তিনি বলেন বউয়ের শেষ রান্না খাওয়া হয়নি। আমার বউ ও সন্তান যে শেষ বিদায় নিচ্ছে সেটাও আমি জানিনা। আমার মেয়েরও নানা নানিকে দেখা হয়নি। তিনি জানান তার ভাই অনু দুই মাস আগে হালিমা বেগম কে বিয়ে করেছেন। তাদের সংসারে এখন চরম অন্ধকার। শিশু মারিয়ার জন্য বাপ চাচার বিলাপে ঘটনাস্থলেই এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।