রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে তেলবাহি ট্রেনের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুত ॥ সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট-আখাউড়া রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরের শাহজীবাজার আউটার সিগনালের কাছে গতকাল রবিবার দুপুরে তেলবাহি ট্রেনের ইঞ্জিনসহ চারটি বাগি লাইচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটরুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ র্দূঘটনায় দুইটি তেলবাহি বগি উল্টে যায় এবং ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। উল্টে যাওয়া তেলবাহি বগি থেকে তেল পড়া শুরু হলে এলাকার জনসাধারন তা নিতে হুমড়ি খেয়ে পড়েন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। বিকাল সোয়া ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। শাহজীবাজার রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাবার পথে শাহজীবাজার রেল স্টেশনে ডুকার আগে আউটারে ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দূর্ঘনার ফলে রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপসহকারি প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল ইসলাম বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইচ্যুত বগি উদ্ধার করা হলে, ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তেলবাহি ট্রেনের ড্রাইভার হামিদ মিয়া বলেন, আখাউড়া থেকে ছেড়ে সিলেট যাবার পথে শাহজীবাজার রেলস্টেশনে ডুকার সময় রেললাইন পয়েন্টে ত্রুটি থাকার কারনে ট্রেনের দুইটি বগি উল্টে যায় এবং ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com