বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে একই সময়ে একই স্থানে ওয়াজ মাহফিল ॥ ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০১৪
  • ৫৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একই স্থানে একই সময়ে দুটি পক্ষ ওয়াজ মাহফিল ডাকায় আইন শৃংখরা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংশ্লিষ্ট ষূত্রে জানা গেছে, গতকাল দুর্গাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে ইছালে ছোয়াব মাহফিল আয়োজন করা হয়। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে এনায়েত উল্লা আব্বাছী নামে এক মৌলভীকে দাওয়াত করায় একই সময় ও একই স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে অপর একটি সুন্নী মহা সম্মেলনের আয়োজন করে প্রচার প্রচারণা শুরু করে। এতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। ফলে আইন শৃংখলার অবনতির আশঙ্কায় দুর্গাপুর এলাকাবাসীর পক্ষে ফারুক মিয়া মেম্বারসহ যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুনারুঘাট থানা প্রশাসন দুর্গাপুর এলাকায় ৪৪ ধারা জারি করে। ফলে মাহফিল দুটি পণ্ড হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com