মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন ॥ মুনিম চৌধুরী বাবু আহ্বায়ক ও জালাল খান সদস্য সচিব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুকে আহ্বায়ক ও জালাল উদ্দিন খানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত মতাবলে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে এই কমিটি অনুমোদন দেয়া হয়। যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। কমিটিতে সৈয়দ মন্জুর হোসেন মন্জু, এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রফেসর আবিদুর রহমান, কাপ্তান সারোয়ার, জাহাঙ্গীর আলম চৌধুরী ও কদর আলী মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com