বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেন শংখ শুভ্র রায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেন শংখ শুভ্র রায়। ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি হবিগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব হবিগঞ্জের সদস্য। তিনি হবিগঞ্জ শহরের প্রয়াত আশীষ কুমার রায় ও প্রয়াত রতœা রায়ের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী তানিয়া মোদক শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি. আর দত্ত বীর উত্তমের ভাতিজা। তিনি আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং দলী মনোনয়ন নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com