রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জে ডিসির আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বেলা ২টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
গতকাল রোববার সকাল ১১টায় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি গাড়ি রেখে লিখিতভাবে গাড়িগুলো জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়। পরে তাদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আলোচনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসের প্রেেিত বেলা ২টায় আবার বাস চলাচল স্বাভাবিক হয়।
আলোচনাকালে উপস্থিত ছিলেন, মোটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতোমধ্যে জেলায় ৫ শতাধিক অবৈধ গাড়ি আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি অনুরোধ করে জানান, তবে এ নিয়ে যেন কোনো গুজব না ছড়ায়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টায় সমস্যার সমাধান হয়। বাস চলাচল ফের স্বাভাবিক করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, নসিমন, করিমন, ইজিবাইকসহ অবৈধ গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ ঢাকা ও সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com