বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্ত্বা দেয়ার আহবান জানালেন মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশে অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীরা সর্বোচ্চ ভূমিকা রাখেন। আর সেজন্যই ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
গতকাল রবিবার হবিগঞ্জ শহরের পৌর টাউন হলের সামনে চুরি ডাকাতি রোধে টাউন মসজিদ রোড, তিনকোনা পুকুর পাড় ও সিনেমা হল রোড এলাকায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এমরান মিয়ার সভাপতিত্বে ও উজ্জ্বল চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, আলকাছ মিয়া, নূর মোহাম্মদ, হাফিজুর রহমান, মুজিবুর রহমান, মুশফিকুর রহমান, সামসু মিয়া, আব্দুল হান্নান, সফিকুল ইসলাম, কামরুর ইসলাম, আব্দুল মন্নান, নোমান খান, রতন চৌধুরী, সুমন পাল, শাহেদ মিয়া, মাহফুজুর রহমান, রাখেশ, মফিজ, নজরুল, আজিজ, জুয়েল, উজ্জল, সাগর, আবিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com