বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অবৈধ যানবাহন আটকে পুলিশের অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেলের চালকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে নবীগঞ্জ থানা পুলিশ। একই সাথে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজিচালিত অটোরিক্সা ও টমটম আটক করা হয়েছে পুলিশ জানায়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় সার্জেন্ট টিপু সুলতান, এসআই শাহীন আলমসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। সার্জেন্ট টিপু সুলতান জানান, নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোষ্ট বসানো হয়েছে। দিনব্যাপি এই অভিযানে ৫ টি মোটর সাইকেল, ১৪টি সিএনজি আটক করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, আইন অমান্যকারী সকল যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর জন্য অনেক দুর্ঘটনা ঘটে। তাই সকল মোটর সাইকেল চালকদের আরো সাবধানে হওয়া উচিত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com