মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পুলিশ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বিল্লাল হুসেন (৪০) নামে এক আনসার সদস্যের (বিশেষ) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনের ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল হুসেন কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকিটাকি কাজে নিয়োজিত ছিলেন। হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান জানান, বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পলাশ চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশের প থেকে বিল্লাল হুসেনের পরিবারকে সহায়তা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com