বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৩ সন্তানের জননীকে জবাই করে হত্যা ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে এক মহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে বাড়ির পাশে একটি ধান তে থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ারা একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আটক ছিদ্দিক আলীর সাথে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে। ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মনোয়ারাকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com