বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জনপ্রতিনিধিদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার আব্দুল মতিন চত্বরে উপজেলার সর্বস্তরের প্রতিনিধিদের ব্যানারে কর্মসূচি পালন হয়। এতে উপজেলার সকল জনপ্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আব্দুল মোহিত চৌধুরী, নজরুল ইসলাম, সত্যজিৎ দাস, বজলুর রশীদ, আবু সাঈদ এওলা, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমূখ। এছাড়া উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা গণ ধর্ষণ মামলা প্রত্যাহারেন দাবি জানান । একই সাথে দায়েরকৃত মিথ্যা মামলার বাদী আইনের আওতায় আনার দাবি জানান। অন্যতায় উপজেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com