বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে এক অসহায় পরিবারের জীবন যাপন অন্ধ ছেলের গানের টাকায় চলে সংসার ইত্যাদি অনুষ্ঠানে অংশ নিতে চান অন্ধ শিল্পী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক অসহায় পরিবারের জীবন চলে অন্ধ ছেলের গানের টাকা দিয়ে। দারিদ্রতার আষ্টেপৃষ্টে বাধাঁ তাদের জীবন মান। পরিবারটি হলো নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ফতেহপুর লামাহাটি গ্রামের বাসিন্দা নরেন্দ্র বৈষ্ণবের। তার ২ছেলে ও ২মেয়ে। দুই মেয়েকে দারদেনা করে অতিকষ্টে বিয়ে দেয়া হয়। ছেলে বিশ^জিৎ বৈষ্ণব (২৪) ও বিধুর বৈষ্ণব (১২) জ›মগতভাবে অন্ধ। জন্মের পর পৃথিবীর আলো বাতাস দেখতে পায়নি তারা। পরিবারের কর্তা নরেন্দ্র বৈষ্ণব হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কোন কাজকর্ম করতে পারেন না। অনাহারে অর্ধাহারে চলে তাদের সংসার। এমন করুন দশায় পরিবারের হাল ধরেন অন্ধ ছেলে বিশ^জিৎ বৈষ্ণব। সে মোবাইল ফোনে গান শুনতে শুনতে হয়ে উঠেন বাউল শিল্পী। এক সময় এই অন্ধ বিশ^জিৎ বাউল শিল্পী আব্দুস ছালামের সাথে যোগাযোগ করে কিছু তালিম নেন। নিজের আয়ত্তে নিয়ে আসেন গান ও বেহালা। অন্ধ ছোট ভাই বিধুর বৈষ্ণব নিজে নিজে ঢোল বাজানো শিখে ফেলেন। এক পর্যায়ে দুই অন্ধ ছেলে পরিবারের হাল ধরেন। বাবার চিকিৎসা, পরিবারের সবার মুখে এক মুঠো ভাত যোগাড় করতে বেড়িয়ে পরেন পাড়া-মহল্লায়, গ্রামে-গঞ্জে ও হাট-বাজারে। জমিয়ে তোলেন গানের আসর। অন্ধ এই বাউল শিল্পীর গানে মুগ্ধ হয়ে উপস্থিত লোকজন যা দেন তা থেকে যাতায়াত খরচ বাদে অবশিষ্ট অংশ দিয়েই চলে তাদের সংসার। ছোট ভাই অন্ধ বিধুর বৈষ্ণব ঢোল বাজিয়ে, অসুস্থ বাবা নরেন্দ্র বৈষ্ণব মন্দিরা বাজিয়ে সহযোগিতা করেন। এ সময় তাদের বৃদ্ধা মা মুক্তা রানী বৈষ্ণবও বিভিন্নভাবে ছেলেকে উৎসাহ ও সহযোগিতা করেন। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ শহরে লোকজনের ভীড় দেখে এগিয়ে গেলে এমন দৃশ্য চোঁখে পড়ে। গানের বিরতিতে কথা হয় তাদের সাথে। এ প্রতিনিধির সাথে আলোচনাকালে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অন্ধ বিশ^জিৎ। তিনি জানান, সংসারের আহার জুটাতে এবং বাবা-মায়ের মুখে হাসি ফুটানোর জন্য ইচ্ছা করলে ভিক্ষায় নামতে পারতেন তারা। কিন্তু ভিক্ষা করা তাদের পছন্দ নয়। তাই মোবাইল ফোনে গান শুনতে শুনতে এবং ওস্তাদ বাউল ছালামের কাছে তালিম নিয়ে তিনি নিজেকে একজন বাউল শিল্পী হিসেবে গড়ে তোলেন। মাঝে মধ্যে লোকজন আদর করে তাদেরকে বিভিন্ন স্টেইজ প্রোগ্রামে নেন। সেখানে হাজার খানেক টাকা পাওয়া যায়। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের দুইভাইকে প্রতিবন্ধি ভাতা দিয়েছেন। তার ভবিষ্যৎ স্বপ্ন হলো একজন পরিপূর্ণ বাউল শিল্পী হওয়া। বিশ^জিৎ বলেন, তার এই স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। দারিদ্রতার আষ্টেপৃষ্টে বাঁধা। তাই তার দাবী ও অনুরোধ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাদের পরিবারের এই করুন পরিণতির কথা তোলে ধরলে দেশবাসীর কাছ থেকে সহযোগিতা পাবে। এছাড়াও সরকারের নিকটও তাদের পরিবারের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com