বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অবহেলিত অনন্তপুরের উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পূর্ব অনন্তপুর গ্রামে গতকাল বিকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গ্রামবাসীর উদ্যোগে গণ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি মোঃ ছায়েদ মিয়া। মোঃ রহমত আলীর পরিচালনায় সংবর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হাজী আব্দুল হেকিম। বক্তব্য রাখেন, ইউপি মেম্বার কোরবান আলী লিটন, শেখ তাজ উদ্দিন দুলাল, আবদুল আউয়াল, সানাউল্লাহ, আলী নেয়াজ, শের আলী, শামীম মিয়া, শাহিন মিয়া, জালাল মিয়া, হেলাল মিয়া, মজনু মিয়া, জাকির মিয়া, কাদির মিয়া, রাসেল মিয়া, সামছু মিয়া, উজ্জল মিয়া, সাইদুর মিয়া, শেখ শরিফ আহমেদ রুবেল, ইকবাল, সাইফুল ইসলাম, আবিদুল ইসলাম, কাওছার মিয়া, লিটন মিয়া, জুয়েল মিয়া প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, অবহেলিত অনন্তপুর এলাকার সকল উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। এই জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com