বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে পিআইবি কর্তৃক সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ হবিগঞ্জ প্রেসক্লাবে পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ) এর তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিণ শেষে গতকাল বিকাল ৩টায় প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুণ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান। ৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রশিণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুণ এবং পিআইবি’র প্রধান প্রশিক (চ.দা.) মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিনার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com