রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে অটো চালক সেজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৬০৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অটোরিক্সা চালক সেজুর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সামছুল বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম তিমিরপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে প্রধান আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হল উমেদনগর গ্রামের আজগর আলীর পুত্র সোয়েব মিয়া (৩৩)। গ্রেফতারকৃত সোয়েব মিয়া বর্তমান ঠিকামা পশ্চিম তিমিরপুর। উল্লেখ্য, সেজু মিয়া গুজাখাইড় গ্রামে শাহিদ উল্লাহ পুত্র। সেজু মিয়া তাঁর অটোরিক্সা সহ নবীগঞ্জ বাজার থেকে নিখোঁজের চার দিন পর গত ২৭ অক্টোবর তাঁর লাশ পূর্ব তিমিরপুর গ্রাম থেকে উদ্ধার হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com