সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে এক দিনে বিষপানে ২ জনের আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ও শায়েস্তাগঞ্জে এক যুবক ও যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের তীকর মহল্লার বাসিন্দা আসমত আলীর পুত্র খোকন মিয়া (২০) গত বুধবার রাতে বিষপান করে চটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে রাত ১২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের শেরপুর গ্রামের আব্দুস সোবহানের কন্যা রহিমা আক্তার (২২) বিষপান করে চটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে বিকেলে সে মারা যায়। পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার মকছুদ মিয়ার পুত্র রণির সাথে রহিমার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটে। সম্প্রতি তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এ কারণে হয়তো সে আত্মহত্যা করে। সদর থানা পুলিশ লাশ দুইটির ছুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com